আইনি নথি

শর্তাবলী ও নীতিমালা

MetaGenDigital Hosting-এর সেবা ব্যবহারের আগে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

সর্বশেষ আপডেট: মে ২০২৫

আমাদের সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। কোনো প্রশ্ন থাকলে অর্ডার দেওয়ার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন।

১. অর্ডার ও পেমেন্ট প্রক্রিয়া

  • অর্ডার সম্পন্ন করার পর আপনাকে আমাদের নির্ধারিত মোবাইল ব্যাংকিং নম্বরে (bKash / Nagad / Rocket / Upay) পেমেন্ট পাঠাতে হবে।
  • পেমেন্ট প্রাপ্তির পর আমাদের টিম আপনার দেওয়া ফোন নম্বরে কল করে অর্ডারটি ডাবল কনফার্ম করবে।
  • কনফার্মেশন কল ছাড়া কোনো সার্ভিস সেটআপ শুরু হবে না।
  • ভুল তথ্য বা যোগাযোগ না পেলে অর্ডার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

২. সার্ভিস সেটআপ

  • কনফার্মেশনের পর সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে — সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে Domain ও Hosting সেটআপ করা হবে।
  • সেটআপ সম্পন্ন হলে আপনাকে ফোনে বা ইমেইলে জানানো হবে।
  • সার্ভিস চালু হওয়ার পর লগইন তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করা হবে।

৩. রিফান্ড নীতি

ডোমেইন রেজিস্ট্রেশন

  • ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কোনো অবস্থাতেই রিফান্ড প্রদান করা হবে না।
  • ডোমেইন রেজিস্ট্রেশন একটি তৃতীয় পক্ষের (Registry) মাধ্যমে হয়, তাই এটি ফেরতযোগ্য নয়।

মাসিক হোস্টিং প্যাকেজ

  • মাসিক হোস্টিং প্যাকেজে কোনো রিফান্ড প্রদান করা হবে না।
  • সার্ভিস একবার চালু হলে সেই মাসের পেমেন্ট সম্পূর্ণ অপরিবর্তনীয়।

বার্ষিক হোস্টিং প্যাকেজ

  • বার্ষিক প্যাকেজে সার্ভিস পছন্দ না হলে সেটআপের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বাতিলের আবেদন করতে পারবেন।
  • ৩০ দিনের মধ্যে বাতিল করলে প্রথম মাসের হোস্টিং মূল্য কেটে রেখে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
  • ৩০ দিন পার হয়ে গেলে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।

সাধারণ শর্ত

  • Domain ও Hosting উভয়ই সক্রিয় হয়ে যাওয়ার পর কোনো রিফান্ড প্রদান করা হবে না।
  • সার্ভার অপব্যবহার, স্প্যাম বা অবৈধ কার্যকলাপের কারণে সার্ভিস বন্ধ হলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।

৪. ডোমেইন ট্রান্সফার

  • আপনি চাইলে যেকোনো সময় আপনার ডোমেইন অন্য কোনো প্রোভাইডারের কাছে ট্রান্সফার করতে পারবেন।
  • ডোমেইন ট্রান্সফারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন — আমরা প্রয়োজনীয় Authorization Code (EPP Code) সরবরাহ করব।
  • ট্রান্সফার প্রক্রিয়ায় আমাদের কোনো বাধা নেই, তবে সময় লাগতে পারে ৫–৭ কার্যদিবস।
  • ডোমেইন ট্রান্সফারের জন্য আলাদা কোনো ফি নেওয়া হয় না।

৫. ব্যবহারের শর্তাবলী

  • আমাদের সার্ভারে কোনো অবৈধ, ক্ষতিকর বা স্প্যাম কন্টেন্ট হোস্ট করা যাবে না।
  • নিয়ম লঙ্ঘন করলে আমরা বিনা নোটিশে সার্ভিস বন্ধ করার অধিকার রাখি।
  • সার্ভিস সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করুন।

৬. যোগাযোগ

  • যেকোনো প্রশ্ন বা সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন:

এই শর্তাবলী পরিবর্তনের অধিকার MetaGenDigital-এর আছে। পরিবর্তন হলে এই পেজে আপডেট করা হবে।